মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কালকিনির মাশুক

  এসআর শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:২৭ |  আপডেট  : ১৬ মার্চ ২০২৬, ১৩:৩৩

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক ও কালকিনির কৃতি সন্তান খোন্দকার মাশুকুর রহমান মাশুক। গতকাল রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশুক।
খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করব। 
প্রসঙ্গত, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে একযোগে মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত