মাদারীপুরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালিত
শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ১৫:৫৪ | আপডেট : ২ নভেম্বর ২০২৬, ১৬:৪৬
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী মাদারীপুরে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মো: শাহাদুল ইসলাম (রিপন) সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠেনের সাধারন সম্পাদক ফরিদ হোসেন ইসলাম, সদর উপজেলা সভাপতি মো,ইউসুফ হোসেন,সদর উপজেলা সাধারন সম্পাদক আ,জব্বার হাওলাদার সহ সদর উপজেলা মহিলা সম্পাদক জিয়াসমিন আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ সমমান করে ১৪ তম গ্রেড প্রদান করা, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরন, পদ্দোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরন, পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য পরিদর্শকের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাশ স্কেলে আত্মীয়করন করতে হবে, বেতন স্কেলে উন্নতীকরন পূর্বে স্বাস্থ্য সহকারীর স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শক গন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী বেতর স্কেলের সাথে যোগ করতে হবে ও পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ন কারী স্বাস্থ্য সহকারি স্বাস্থ্যপরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম দিতে হবে।
উক্ত অবস্থান কর্মসুচিতে মাদারীপুর জেলা ও উপজেলার সকল সদস্য এক যোগে এ অবস্থান কর্মসূচি অংশ গ্রহণ করেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত