ড্রেস পড়েই ঘোরাঘুরি, নেই নিয়মের তোয়াক্কা

মাদারীপুরে স্কুল চলাকালীন সময়ে শকুনি লেকে শিক্ষার্থীদের আড্ডা

  এসআর শফিক স্বপন , মাদারীপুর

প্রকাশ: ৭ জুলাই ২০২৫, ১৮:০১ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩

মাদারীপুর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র শকুনি লেক এলাকায় স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে শকুনি লেক এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, মাদারীপুর পৌর শহরের একাধিক উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় লেকপাড়ে অবস্থান করে সময কাটাচ্ছেন। 

যে সময়ে  শিক্ষার্থীদের স্কুলে থাকার কথা, ক্লাস  করার কথা সেখানে তাদের ঘুরতে দেখে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, স্কুল  শিক্ক্ষকদের দায়িত্ব হিনতায় সুযোগে  শ্রেণিকক্ষে না গিয়ে শিক্ষার্থীরা  সময় কাটানোয় জন্য বিনোদন কেন্দ্রে যাওয়ায পড়াশোনায় মনোযোগ কমছে, তৈরি হচ্ছে নানাঅপকর্ম।তৈরি হচ্ছে কিশোর গ্যাং এ ।

প্রশাসনের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, স্কুল চলাকালীন সময়ে বা ছুটি শেষে স্কুল ড্রেস পরে কোনও শিক্ষার্থীর পার্ক বা বিনোদন কেন্দ্রে প্রবেশ করা অনুচিত। তবুও শিক্ষার্থীদের মাঝে এই নিয়ম মানার প্রবণতা একেবারেই অনুপস্থিত। ফলে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যেমন ভঙ্গ হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের নৈতিকতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থীরা নির্দ্বিধায় স্কুল ড্রেসেই ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় সচেতন নাগরিকরা এ প্রবণতাকে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ হিসেবে দেখছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সঙ্গে আলোচনা করছি। পাশাপাশি বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকদের সঙ্গেও আলোচনা চলছে। স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা যদি স্কুলে না গিয়ে অথবা স্কুল ড্রেস পরে লেকপাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘোরাফেরা করে, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিভাবক ও সচেতন মহল এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনে জেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত