মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি

  এসআর শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০ |  আপডেট  : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৬

মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়াম গেট সংলগ্নে অবস্থিত রনজিৎ মিস্টার্ন ভান্ডারে বৃহস্পতিবার ভোরবাতে অগ্নিকান্ড সমস্ত মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়।মাদারীপুরে আগুনে পুড়ে গেছে সুনামধন্য রনজিৎ মিষ্টির কারখানা।এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীর।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে হঠাৎ রণজিৎ মিস্টান্ন ভান্ডারের কারখানায় আ গু ন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘন্টা চেষ্টায় আ গু ন নিয়ন্ত্রনে আসে। এর আগেই কারখানায় থাকা সব মালামাল পু ড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকায় ক্ষ য় ক্ষ তি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রণজিৎ মন্ডলের।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রণজিৎ মন্ডল জানায়, আ গু ন লেগে বড় ধরনের ক্ষ তি হওয়ায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি স্বাভাবিক অ গ্নি কান্ড নাকি না শ ক তা সে ব্যাপারে আইনগত সহযোগিতা চাচ্ছি।মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, প্রাথমিকভাবে আ গু নের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর ক্ষ য় ক্ষ তি র পরিমান তদন্তের পরে বলা যাবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মিষ্টির কারখানায় আ গু নের ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি খ তি য়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত