মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস পালিত
এসআর শফিক স্বপন,মাদারীপুর
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৪:৩৩ | আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৫:৪৬
“সবার জন্য কিডনি স্বাস্থ্য - মানুষের সেবায় ধরনী রক্ষায় ” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপি কর্মসূচী পালন করে কিডনি বিষয়ক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
সকালে মাদারীপুর শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাস ষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে লেকেরপাড় এসে শেষ হয়। র্যালি শেষে ক্যাম্পস মাদারীপুরের সহকারী শাখা ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম সৈকত এর নেতৃত্বে পথচারীদের মধ্যে টি-শার্ট বিতরণ ও কিডনি বিষয়ক সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর তথ্য অনুযায়ী, কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম কারণ গুলোর মধ্যে একটি। বিশ্বব্যাপী প্রায় ৮৫ কোটি মানুষ শুধু দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। এই সংখ্যা ডায়াবেটিস রোগীদের চেয়ে প্রায় দ্বিগুণ এবং ক্যান্সার রোগীদের চেয়ে প্রায় বিশ গুণ। মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ১৯৯০ সালে ছিল ১৯তম স্থানে, বর্তমানে দাঁড়িয়েছে ৭ম স্থানে। সবাই যদি কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকে এবং স্বাস্থ্য সম্মত জীবনযাপন করে তা হলে ৬০-৭০ ভাগ ক্ষেত্রে এই মরণঘাতী কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব।র্যালিতে স্কাউট ,রোভার,বিভিন্ন স্বাস্ব্যসেবার সাথে সংশ্লিষ্টগন অংশ নেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত