মাদারীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও নিরবতা পালন  এবং মসজিদে মসজিদে দোয়া 

  এসআর শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৩০ |  আপডেট  : ১২ অক্টোবর ২০২৬, ২৩:৩৯

বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ নিহতদের স্বরনে মাদারীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা, এক মিনিট নিরবতা পালন ও  জেলার বিভিন্ন মসজিদে বাদ  যোহর  দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  জেলার বিভিন্নে শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচীতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এবংবাদ যোহর  বিভিন্ন মসজিদে মুসল্লীরা অংশ গ্রহন করেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দূর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরনে স্বরনে মাদারীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা, এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বাদ যোহর নামায  শেষে  মাদারীপুর  জেলা পরিষদ জামে মসজিদ, পুরান বাজার জামে মসজিদ, বড় বাড়ি জামে মসজিদ, পৌরসভা গোরস্থান জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মসজিদে  বিমান দূর্ঘটনা আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মোনাজাতে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত