মাদারীপুরে ফ্ল্যাটবাসা থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:২৬ | আপডেট : ৪ আগস্ট ২০২৬, ০৮:২৬
মাদারীপুর পৌর শহরের একটি ফ্লাট বাসা থেকে নয়ন হাওলাদারের (২৪) অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ২ নং শকুনি এলাকার এসএম নাসির উদ্দিন নামের বাড়ির মালিকের ভাড়া বাসার ৬ তলা ফ্ল্যাটের একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়েয়ে।
নিহত, নয়ন হাওলাদার, শহরের আসমত আলী খান সড়কের বাসিন্দা মাইনুইদ্দিন হাওলাদারের ছেলে।এ ঘটনায় শাওন (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে নয়ন হাওলাদার এসএম নাসির উদ্দিনের মালিকাধীন ৬ তলা ভবনের একটি ফ্লাট ভাড়া নেন। বৃহস্পতিবার রাতে ঐ ফ্ল্যাটের থেকে চিৎকার করে দরজা খোলার জন্য অনুরোধ করে এক যুবক। এরপর স্থানীয়রা জানালা খুলে দেখে এক যুবকের মরদেহ ফ্লোরে পড়ে আছে। পাশের রুমে শাওন নামে এক যুবক অবস্থান করছে। পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ তলার রুমের ভিতর থেকে নয়ন হাওলাদারের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেন এ সময় একই ফ্ল্যাটের পাশের রুমে শাওন নামে এক যুবক, জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। তিনি জানান, বদ্ধ রুমের ভেতর থেকে নয়ন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় একই ফ্ল্যাটের পাশের রুমে শাওন নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।” এদিকে, এমন রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, নয়ন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এই মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। আমরা প্রকৃত রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত