মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৪ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৪
বুধবার সকাল থেকে বিভিন্ন উপজেলায় পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা। খোঁজখবর নেন বিভিন্ন কেন্দ্র এবং ভোটারদের। বর্তমান পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। এ সময় নির্বাচন কমিশন, কর্মকর্তা রিটানিং কর্মকর্তা প্রিজাডিং কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইউরোপীয় ইউনিয়নের লং টার্ম অবজারভার ও সদস্য ইভা মোল্ট ও লার্স জিরং ফরডাল বলেন, মাদারীপুরের তিনটি আসনে পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে। আমরা এই টিমের দুই সদস্য একমাস ধরে মাদারীপুরে বিভিন্ন প্রান্ত ঘুরছি। নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক রিপোর্ট ও পরবর্তীতে দুই মাস পর পুর্নাঙ্গ রিপোর্ট প্রদান করা হবে।
প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদী আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রই ঝুঁকি পূর্ণ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা। এছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন। ৫ লাখ ৫৩হাজার ৭ জন নারী ভোটার। আর হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত