মাদারীপুরে গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার

  মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২৩ মে ২০২৬, ২০:৫০ |  আপডেট  : ২৩ মে ২০২৬, ২২:৪৩

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মাদারীপুরে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাট পরিদর্শন করেন মাদারীপুর র‍্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন। এসময় হাটে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। জাল টাকার নোট সনাক্ত মেশিনে বিভিন্ন নোট পরিক্ষা করেও দেখেন তিনি।

মাদারীপুর র‍্যাব-৮ কমান্ডার মীর মনির হোসেন বলেন, জাল নোট ব্যবসায়ী, চুরি, ছিনতাই, বলম পার্টি, অজ্ঞান পার্টি সহ কুচক্রী মহলের সদস্যদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া হাটে বিশৃঙ্খলা ও সড়কে নৈরাজ্য ঠেকাতে ২৪ ঘন্টা র‍্যাব-৮ সদস্য নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত