মাদারীপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ‎ ‎

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:২৬ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ১৫:০৮

‎ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখা। শনিবার (৩০ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ করেন মাদারীপুর গণঅধিকার পরিষদ জেলা শাখা। এসময় বিক্ষোভকারীরা " বলেন এদেশে রাজনীতির মহা নায়ক ভিপি নূর, তিনি রাজনীতিতে আসার আলো দেখিয়েছে। তার ২৪ শে যে অবদান তা এদেশের ছাত্র জনতা কেয়ামত পযন্ত ভুলবে না। নেতারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান।

‎এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্নীতি দমন মাদক নিয়ন্ত্রণ সম্পাদক নুর আলম মোল্লা, মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদের সেক্রেটারি শাহরিয়ার হোসেন (মনির), সাংগঠনিক সম্পাদক ‎আল মামুন , সিনিয়র যু সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন, অর্থ সম্পাদক ‎আব্দুল কাইয়ুম , ছাত্র সমন্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ হাসিবুল্লাহ ও আব্দুর রহিম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত