মাদারীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন

  এসআর শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৫ |  আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০

কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় মাদারীপুরের শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরন বিতরন করা হয়েছে।জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনার কর্মসূচি আওতায় মাদারীপুরের শিবচর উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় চত্ত্বরে কৃষি দপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরন বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপজেলার ২৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজী পিঁয়াজ বীজ, ২৫ কেজী ইউরিয়া সার, ২৫ কেজী ডিএপি সার, ২৫ কেজী এমওপি সার, ২৫ কেজী জীপসাম সার, ২ শ কেজী জৈব সার ও ৭ কেজী কীটনাশক বিতরন করা হয়।এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আলিমুজ্জামান খানসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত