মাদারীপুরে অগ্নিকাণ্ডে ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

  এসআর শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:০৫ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৪১

মাদারীপরে অগ্নি কান্ডে ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।শুক্রবারদিবাগত রাতর  সদর উপজেলার মঠের বাজারে ৮ টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় মুদি, স্বর্ণের দোকান, ডেকোরেটর, ওষুধের ফার্মিসিসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মিঠুন মুন্সির মুদি দোকান, নূর মাইক সার্ভিস, মোকলেস ফরাজি, রবি আলম শিকদার, সিরাজ সিকদার, মহিউদ্দিন, অপু বেপারি ও সঞ্জয় মণ্ডল।

মাঠে উপস্থিত মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ আহাদুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত