মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১১:৪১ | আপডেট : ৩ নভেম্বর ২০২৬, ০১:২৭
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার (১ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে ১ জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩১৭ পিস ইয়াবা, ৩ কেজি ৫৮ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ৬৭.৫ গ্রাম হেরোইন, ২৪৫ বোতল ফেনসিডিল ও ১ বোতল দেশি মদ জব্দ করা হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত