মহাখালী টার্মিনালে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়, সংকট বাসের, নেই টিকিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:২৭ | আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯
ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে গতকাল বুধবার। এর আগের দিন মঙ্গলবার ছিল শবেকদরের ছুটি। কার্যত ওইদিন থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়। মানুষ এবার প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করে। আজ তৃতীয় দিন চলছে। এদিনও ঈদে ঘরমুখো যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছ। তবে দেখা দিয়েছে বাস সংকট। কাউন্টারে নেই টিকিট। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।
যাত্রীদের অভিযোগ যে দু-একটা বাস ছেড়ে যাচ্ছে, তাতেও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না।
কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ভোগান্তি কখন শেষ হবে— এমন প্রশ্ন যাত্রীদের।
এদিকে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত