ভবনে বহু মানুষ আটকে আছে

মহাখালীতে খাজা টাওয়ারে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৭:৩০ |  আপডেট  : ৩ আগস্ট ২০২৬, ০৩:৪৬

ফাইল ছবি

মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুনের কারণে ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছে।

আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি বলেও উল্লেখ করেন তিনি।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত