ভুর্তকীমূল্যের বাজার পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ | আপডেট : ২ আগস্ট ২০২৬, ২০:৪৭
পঞ্চগড়ের বোদায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের উদ্যোগে রোজাদারদের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেছেন।
গত কাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই কার্যক্রম বোদা প্রাণী সম্পদ অফিসের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে সরাসরি পরিদর্শন ও সার্বিক তদারকি করেন।
প্রতিমন্ত্রী এসময় রোজাদারদের জন্য সরকারের ভর্তুকির মূল্যে দেওয়া পণ্যের সরবরাহের জন্য সংশ্লিষ্টদের কাছে খোঁজ খবর নেন। এবং এবিষয়ে তিনি সকল ধরনের সহযোগিতা করবেন বলে তিনি জানান। তিনি রোজায় অল্প আয়ের মানুষ কাছে গরুর মাংসের সরবরাহের জন্য দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সেলিম মালিক সহ পুলিশের অন্যান্য সদস্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত