ভারতে মিছিল থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক  

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:৫০ |  আপডেট  : ৭ আগস্ট ২০২৬, ০১:১৫

রাহুল গান্ধী এবং প্রিয়াংকা গান্ধী /ফাইল ছবি

ভারতে পার্লামেন্ট  থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রার সময় আটক হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াংকা গান্ধী। সোমবার (১১ আগস্ট) আরও কয়েক নেতাসহ তাদের আটক করে দিল্লি পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আটকের পর রাহুল গান্ধী বলেন , আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।

এর আগে, পরিবহন ভবনের কাছে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় পুলিশ। সে সময় বিরোধীদলের আইনপ্রণেতারা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন রাহুল গান্ধীসহ কয়েকজনকে আটক করা হয়।

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক বিরোধী সাংসদ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত