ভটভটি উল্টে নন্দীগ্রামে শ্রমিক নিহত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৫৮ |  আপডেট  : ৮ অক্টোবর ২০২৬, ১৪:৪৫

ভটভটি উল্টে বগুড়ার নন্দীগ্রামের রেজাউল করিম (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলার জামাইল হাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রেজাউল করিমসহ একদল শ্রমিক কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে ভটভটি নিয়ে রওনা দেয়। ভটভটিটি ঘটনাস্থলে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম মারা যায়। এ ঘটনায় আরও দুই-তিনজন আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত