ব্যবসায়ী কাজল রহস্যজনক নিখোঁজের ৭ দিনেও সন্ধান মিলেনি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১৮:৫১ | আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১:০২
বগুড়ার আদমদীঘি সদরের মৎস্য খাদ্যের ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলের রহস্যজনক নিখোঁজের ৭ দিনেও সন্ধ্যান মিলেনি। এ ঘটনায় তার ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেছেন। এদিকে ৭ দিন যাবত নিখোঁজ ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলের সন্ধান না মিলায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে।
আদমদীঘির মেঘাফিডের ডিলার নিখোঁজ কাজলের ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, গত ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে তার বাবা ব্যক্তিগত কাজে বগুড়া শহরে যান। সেখানে কাজ শেষে আনুমানিক বিকেল ৩ টা বগুড়া থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আদমদীঘি থানা ও বগুড়া জেলা গোয়েন্দা অফিসে অভিযোগ করা হয়েছে। কিন্ত অদ্যবধি ৭দিন অতিবাহিত হলেও তার নিখোঁজ বাবা মাহবুবুর রহমান কাজলের সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলকে উদ্ধারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা যৌথ ভাবে কার্যক্রম চালাচ্ছেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত