বোদায় খাবার হোটেলে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান, ৫টি হোটেলে জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:৩৭ | আপডেট : ৪ নভেম্বর ২০২৬, ০০:০০
পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি হোটেলে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর বোদা উপজেলার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সদস্য ও বোদা থানা পুলিশ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশন সহ বিভিন্ন অপরাধে বোদা উপজেলার বাগদাদ হোটেলের মালিককে ৫ হাজার, বৈশাখী হোটেলের মালিককে ৮ হাজার, মুনষ্টার হোটেলের মালিককে ৮ হাজার ও নর্থ ভিউ হোটেলের মালিককে ১০ হাজার এবং আটোয়ারী উপজেলার বোদা পৌর সদরের মিতু হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত