বিশ্ব পরিবেশ উপলক্ষে কালকিনিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৭:৪৬ | আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৩:৫৯
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, ফুলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলা শাখার সিনিয়র সদস্য ফয়সাল সিকদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক শান্ত ফকির, কালকিনি উপজেলা ছাত্রদল সদস্য নাইম শেখ, সম্রাট মোল্লা, সজিব, রিয়াদ, সাকিব, সিমান্ত ফয়সাল,সহ অন্যান্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত