বিমানবন্দরে দুটি তেলবাহী ট্যাংকলরিতে আগুন 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ |  আপডেট  : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নম্বর গেটে তেলবাহী ট্যাংকলরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

এর আগে সকাল ১০টা ১২ মিনিটে এই আগুনের ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, 'থার্ড টার্মিনালে একটি ট্যাংক লরি থেকে আরেকটিতে তেল নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ২ লড়িতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিট ছুটে আসে।'

তিনি বলেন, 'এখন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এয়ারপোর্ট কতৃপক্ষ এবং বিভিন্ন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে কেউ হতাহত হয়নি।'

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত