বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়েছে আওয়ামী লীগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩ |  আপডেট  : ১০ আগস্ট ২০২৬, ২৩:২৬

বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়েছে আওয়ামী লীগ। সোমবারের পরিবর্তে মঙ্গলবার এ শোভাযাত্রা করবে দলটি। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে একই কারণে সোমবারের পরিবর্তে সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করবে বিএনপি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত