বিক্রমপুর যাদুঘরে অনুষ্ঠিত হলো ওকাব শিক্ষা বৃত্তি ও শিক্ষক মিলনমেলা  

  নজরুল ইসলাম শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে

প্রকাশ: ২ মে ২০২৬, ১০:১৯ |  আপডেট  : ২ মে ২০২৬, ১১:৩৩

ওকাব শিক্ষা বৃত্তি ও শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে । ১ মে সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত চলমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এম পি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ।তিনি শিক্ষার মানোন্নয়নে শিশু কিশোরদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পাশাপাশি নজরদারি জোরদার করার আহবান জানান শিক্ষক ও অভিভাবকদের প্রতি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বি এন পির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান । 

সভাপতি আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম সিকদারের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন, ওকাবের উপদেষ্টা আলেমন নেছা কিন্ডারগার্টেনের প্রিন্সীপাল ইউসুফ রানা , উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক  শহিদুল ইসলাম কারাল , টেকসাস কিন্ডারগার্টেনের প্রিন্সীপাল শ্যামল দাস, আলেমন নেছা কিন্ডারগার্টেনের ভাইস প্রিন্সীপাল শফিকুর রহমান ।দেওয়ান আবুল হোসেন, রতন দাস,  এসময় আর উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সোলাইমান খান, মুক্তার মাদবর, ও লাবলু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত