বাস উল্টে আগুনে পুড়ে মরলো ৪০ যাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ২১:৪৩ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:২২

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে বাসা থাকা অন্তত ৪০ জন যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) দেশটিতে ঘটনা এ মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা রয়টার্সকে বলেছেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া নামক গ্রামের পাশে শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে। এতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। 

রয়টার্সকে টেলিফোনে গভর্নর ইৎশুনডালা বলেন, প্রায় কোন কিছুর অস্তিত্ব নেই সেখানে। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্য ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত