বাণিজ্যিকভাবে স্টারলিংকের ইন্টারনেট চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৪:৩৪ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় একথা জানান। 

তিনি আরও জানান, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত