বাগেরহাটে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৮৩ শতাংশ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ২০:২২ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০
বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬১৩ জনে। ২৪ ঘণ্টার পরী¶ায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। গত শুক্রবার ছুটির দিন থাকায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা কম হয়েছে।
শনিবার বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত