বাগেরহাটে হোমিওপ্যাথিক চিকিৎসকদের জরুরী সভা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ২০:০০ |  আপডেট  : ১৩ জুন ২০২৬, ১৩:১৮

বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাগেরহাটে হোমিও চিকিৎসক ,কলেজ শিক্ষক ও কর্মচারীর উপস্তিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন বাগেরহাট শাখার উদ্দোগে ও বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন বাগেরহাট শাখার সভাপতি ডাঃ মোঃ একরাম আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ খন্দকার আঃ সালাম, ডাঃ দিলিপ কুমার রায়,ডাঃ রবিউল ইসলাম, ডাঃ আক্তারুজ্জামান প্রমুখ। উল্লেখ্য নারায়নগঞ্জে এক নিবন্ধিত হোমিও চিকিৎসককে হয়রানি মূলক গ্রেফতার, মামলা ও শাস্তির প্রতিবাদে দেশের সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আগামী ২৭ ও ২৮ আগষ্ট কর্মবিরতী ও ক্লাস বর্জন ও ২৮ আগস্ট দেশের সকল হোমিও চিকিৎসকদের চিকিৎসা সেবা ও ঔষধ বিক্রয় বন্ধ থাকবে বলে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির এক সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত