বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১২:১৪ |  আপডেট  : ৫ আগস্ট ২০২৬, ১৩:০১

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১১ টা ৪ মিনিটে বাংলামোটর রাহাত টাওয়ার নামে ১১ তলা ভবনের ১১ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পর্যায়ক্রমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত