বর্ণমালা

  শফিনেছার 

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪২ |  আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৮

বর্ণমালা ছাড়া আমি নিশ্চুপ নিঃসঙ্গ পাহাড় 
‎কিংবা ফুল-পাতা বিহীন কোনো অরণ্য।  
‎বুকে-অনুভবে ঢেউ  তোলা নদী বর্ণমালা ‎
যাকে ছাড়া আমি নিঃশব্দ এক মরুভূমি ‎
এত কথা, এত কাব্য,যত মহাকাব্য ‎
তার বর্ণে বর্ণে বর্ণমালা তুমি শ্বাশত প্রাণ। ‎
আমার স্বপ্নের ডানা,আমার অস্তিত্ব বর্ণমালা, ‎
বর্ণমালা আমার মাথা না নোয়ানো সম্মান। ‎

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত