বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড- গুরুত্বপূর্ণ নথিপত্র ভষ্মিভূত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৬:১৩ | আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০০:০১
বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) সকাল পৌনে ৭টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নির্বাচন অফিসের দোতলার পশ্চিম পার্শ্বের একটি কক্ষে বৈদ্যুতিক বোর্ডে বিষ্ফোরণের শব্দ পায় ওখানে থাকা নিরাপত্তা প্রহরী শাকিল ফকির। কক্ষে থাকা জানালার পর্দায় আগুন লেগে গেলে দ্রুত পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে কক্ষের কম্পিউটার, স্ক্যানার, বৈদ্যুতিক ফ্যান, ভোটার তালিকা, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সকল সামগ্রী ভষ্মিভূত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনের বেশির ভাগটাই কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে কালো হয়ে আছে। ভষ্মিভূত কক্ষে ছাড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া, কম্পিউটার, ফটোকপিয়ার, স্ক্যানার। সিলিং এ ঝুলছে পাখা বিহীন ভষ্মিভূত বৈদ্যুতিক দুটো ফ্যান। পড়ে আছে নথিপত্রের ছাই। জেলা নির্বাচন অফিসার মো: আবদুল আল হাদী বলেন, সকাল পৌনে ৭টায় অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। নৈশ প্রহরী ওই রুমেই ছিলো। সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অগ্নি নির্বাপন করেন। অগ্নিকাণ্ডে রুমে থাকা কম্পিউটার, স্ক্যানার, ফটোকপিয়ারসহ সকল মালামাল ভষ্মিভূত হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন। একটা তদন্ত কমিটি করা হয়েছে।
বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে কিনা এখনই বলা যাবে না। তদন্ত চলছে। তদন্ত শেষে আমরা বলতে পারবো অগ্নিকাণ্ডের মূল কারণ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত