বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮ | আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন- ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম দুলাল (৪৫), ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ (৪৫) এবং গুলিস্তান ১ নম্বর ইউনিট যুবলীগের সদস্য রবিন (৩৫)।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানিয়েছেন, সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে মতবিনিময় সভার এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এতে তাদের দুই জনের মাথায় ও একজনের চোখে আঘাত পান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত