বঙ্গবন্ধু অসাধারণ নেতা ছিলেন: পুতিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৯:২৮ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৩

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অসাধারণ নেতা ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঠানো এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের ১০ দিনের অনুষ্ঠানমালার শেষ দিনে আজ শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে পুতিনের এই বার্তা প্রচার করা হয়।

বার্তায় পুতিন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সময়ে বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও পালন করছে।’

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য যৌথ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের গঠনমূলক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত