বকশীগঞ্জে বাস কাউন্টার থেকে ভারতীয় মদ উদ্ধার

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩ |  আপডেট  : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

জামালপুর জেলার বকশীগঞ্জে একটি বাস কাউন্টার থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর কারওয়ান বাজার এলাকায় রেজাউলের বাস কাউন্টার থেকে এই মাদক উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান- বুধবার রাতে গোপালপুর কারওয়ান বাজারের ওই বাস কাউন্টারে দুটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তা দুটি তল্লাশি করে মোট ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

অভিযান পরিচালনাকারী বকশীগঞ্জ থানার এএসআই আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় রাখা দুটি বস্তা থেকে ২৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মকবুল হো‌সেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত