ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে দেশে কোনো গণতন্ত্র ছিলো না : মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১৭:৫৪ | আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৯:৫৯
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে দেশে কোনো গণতন্ত্র ছিলো না। মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। এখন সময় এসেছে হারানো গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করার। একটি সুশাসনভিত্তিক, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বাজারে গণসংযোগ শেষে এক পথ সভায় এসব কথা বলেছেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
সেসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত