ফিলিস্তিনি ভেবে নিজেদের দুই সেনা কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১০:২৫ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬
ফিলিস্তিনি হামলাকারী ভেবে নিজেদের দুই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। তারা হলেন- ওফেক আহারন এবং ইতামার এলহারার। গত বৃহস্পতিবার পশ্চিম তীরের নবী মুসা সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিবৃতি উল্লেখ করা হয়েছে, পশ্চিম তীরে একটি ঘাঁটির কাছে টহল দেয়ার সময় ওই দুই সেনা কর্মকর্তাকে ভুলবশত ফিলিস্তিনি হামলাকারী ভেবে গুলি করা হয়। এতে তাদের মৃত্যু হয়। নিহত দুই কর্মকর্তা মেজর পদমর্যাদার ছিলেন।
নবী মুসা ঘাঁটির কাছে ইসরায়েলি সেনাদের মহড়া শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। সূত্র : রয়টার্স
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত