ফিফা র‍্যাংকিংয়ে হামজা-জামালদের অবনতি, এগিয়েছে পর্তুগাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৫২ |  আপডেট  : ১২ মার্চ ২০২৬, ২১:৩৭

জাতীয় পুরুষ ফুটবল দলের র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ পিছিয়েছে ১৮৩ থেকে ১৮৪ র‍্যাংকিং এখন হামজা চৌধুরীদের।

জুন উইন্ডোতে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে বসে জামাল-সামিতরা। সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের র‍্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়তো।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ঘরের মাঠে সবাই জয়ের প্রত্যাশায় ছিলেন। তবে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। এমন হারের পর বেশ সামলোচিত হন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। তার পদত্যাগ দাবি করেন অনেকে।  

ফিফা র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর যথাক্রমে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স কাপের শিরোপাজয়ী পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয় এবং সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগে থেকেই আটে ছিল বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশ নম্বরে উঠে এসেছে জার্মানি ও ক্রোয়েশিয়া।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত