প্রোপাগান্ডা শুরু হয়েছে দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে - খোকন তালুকদার এমপি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৭:৪৭ | আপডেট : ২১ মে ২০২৬, ১৮:৫১
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বিভিন্ন প্রোপাগান্ডা শুরু হয়েছে দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে,এই সরকারের সময় তিন মাস হয়েছে সামনে অনেক সফলতা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের,আমাদের ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ এদেশ এগিয়ে যাবে,এদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা চত্বরে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র দুস্থ অসহায় জনগণের মাঝে বিনামূল্যে পরিবার প্রতি (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমরা আজকে কালকিনি পৌরসভার দুইটি ওয়ার্ডে (ভিজিএফ) এর চাল দেওয়ার উদ্বোধন করলাম,গরিব,অসহায় মানুষের জন্য ১০ কেজি করে চাল সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ রোজার ঈদ যেভাবে সুন্দরভাবে পালন করেছে এবার কোরবানির ঈদও যেন অসহায় মানুষেরা ভালোভাবে পালন করতে পারে সেজন্যই সরকারের পক্ষ থেকে ( ভিজিএফ) এর ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন,কালকিনি উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদার, সামিম মোল্লাসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত