প্রকাশ্যে দিনের বেলায় সিরাজদিখানে সরকারি পুকুরের মাটি কেটে নেওয়ার অভিযোগ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ |  আপডেট  : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২

প্রকাশ্যেদিনের বেলায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে সরকারি সম্পত্তি দখল ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে উৎকোচ পেয়ে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে প্রশাসনের নীরবতা ভূমিকায় রয়েছে।

 স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এই সিন্ডিকেটের দাপটে প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকায়। কেউ মুখ খুললেই হুমকি, ভয়ভীতি আর মিথ্যা মামলার আতঙ্ক। হাজীগাঁও গ্রামের বাসিন্দা মৃত শাফাজদ্দিনের ছেলে আকবর, সাইফুল, আশরাফুল হাজীগাও মৌজার ১ নং ক্ষতিয়ানের ৫৫৯ দাগের সরকারি সম্পত্তির পুকুর থেকে ব্যক্তিগত কাজে ক্ষমতার অপব্যবহার করে নিয়মিতভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় প্রশাসন নীরবতা পালন করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সরকারি পুকুরের মাটি কেটে নেওয়ার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পুকুরটি অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি এলাকাবাসীর।

এ ব্যাপারে  অভিযুক্ত আকবর, সাইফুল বলেন, প্রশাসনের অনুমতি আছে আবার নাই। স্যাররা মৌখিক অনুমতি দিয়েছে। ওই সরকার থাকাকালীন অনেক পুকুর কেটেছি, আমরা জানি কিভাবে কাটতে হয়।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত তদন্ত করে সরকারি সম্পত্তি রক্ষায় সিরাজদিখান উপজেলা ভূমি অফিসের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত