একদিনে হামের উপসর্গ নিয়ে ১২ মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১৮:১৫ | আপডেট : ৫ এপ্রিল ২০২৬, ২২:১১
সারা দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টার সারা দেশের হাম সংক্রমণ পরিস্থিতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এই বিজ্ঞপ্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অপর একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩৮০ জন রোগী।
উল্লেখ্য, আজ রোববার থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত