পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:০১ | আপডেট : ৭ আগস্ট ২০২৬, ০৭:৩৫
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা নামের ছোট ফেরি ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খালিদ মাহমুদ এবং বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন ।
খালিদ মাহমুদ জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটিকে মাঝ নদীতে নোঙর করা হয়। সকালে ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত