পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৪:০৯ |  আপডেট  : ১৫ মার্চ ২০২৬, ১৫:৪৩

পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ।

ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম শুরু হয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেয়া শুরু হয়েছে। সোমবার শুরু হচ্ছে খাল কাটা কর্মসূচি। সেই ধারাবাহিকতায় শুরু হবে কৃষক কার্ড বিতরণও।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত