পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৮ |  আপডেট  : ৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার বিদায়ী হাইকমিশনার লিলি নিকোলস।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা কৃষিতে উন্নয়ন অংশীদারত্ব, নার্সিং ও দক্ষতা উন্নয়ন, বাণিজ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ এবং দুই দেশের জনগণের সঙ্গে যোগাযোগসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে তার উত্তরসূরিকে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত