পদ্মাসেতুর অগ্রগতি ৮৬ শতাংশ, উদ্বোধন আগামী বছরের জুনে: সেতুমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ জুন ২০২১, ১৪:১৮ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ১৬:১৩

পদ্মাসেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৮৬ শতাংশ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী বছরের জুনে দেশের বৃহত্তম এই সেতুটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের আজ রবিবার সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ কাজের শেষ পর্যায়ে। আগামী বছরের জুন মাসেই এই সেতু উদ্বোধন করা হবে।

সভায় চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ শতাংশ বলে জানান মন্ত্রী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত