পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়ন করতে চান নওশাদ জমির
মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৪ মে ২০২৬, ১৯:৩০ | আপডেট : ৪ মে ২০২৬, ২০:৩৭
পঞ্চগড় পৌরবাসির পাশে দাঁড়ানোর গল্প নয় বাস্তবতায় রুপ দিতে চান পঞ্চগড়-১২ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নওশাদ জমির।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জন প্রত্যাশার কথা শুনেছেন। কথা বলেছেন সব শ্রেণি পেশার মানুষের সাথে। কথা বলেছেন পঞ্চগড় পৌর সভার মানুষের সাথে। নির্বাচনের আগে র্দীঘ সময় নিয়ে ছুটে চলেছেন পঞ্চগড় জেলা শহর থেকে সদর ,আটোয়ারী ও তেতুঁলিয়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলে।
এলাকায় ঘুরে দেখেছেন ও শুনেছেন মানুষের কথা। রাস্তা-ঘাট নিয়ে নানা র্দূদশার কথাও তিনি নিজে অবলক্ষন করেছেন। পঞ্চগড় পৌরবাসির চলাচলে সড়কের উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনের দাবিও ছিল তার কাছে।
ইতোমধ্যে সরকারি দপ্তরের প্রধান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন। অবকাঠামো উন্নয়ন ও সমস্যা সহ তাদের নিকট থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন। গত তিনদিন যাবত তিনি পঞ্চগড়ে অবস্থান করছেন। উপস্থিত ছিলেন প্রকৌশলীগন ।
এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ তার সঙ্গে আলোচনায় অংশ নেন।সংসদ সদস্য কয়েকদিন তার নির্বাচনী এলাকায় মানুষের কাছে গিয়ে সমস্যা সমাধানের কথা বলছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি পঞ্চগড় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন , রাস্তা ঘাট উন্নয়নে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করছেন। যা চলমান প্রক্রিয়া।পাশাপাশি দলীয় শৃঙ্খলা সমুন্নত ও নাগরিকদের কল্যাণে এক গুচ্ছ কর্মসূচী হাতে নিয়েছেন।
তিনি খোঁজ খবর নেন আদুনিক সদর হাসপাতালে। এদিকে নর্বনির্মিত ১৫০ শযার হাসপাতাল চালু ও উন্নত চিকিৎসার জন্য সিভিল সার্জন ডা. মিজানুর রহমান সহ হাসপাতালটি পরির্দশন করেন।এছাড়া তিনি ঝেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এদিকে রোববার ( ৪মে) পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থাপনা পরির্দশন সহ ড্রেনের ময়লা আর্বজনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, পঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্র দে, বিএনপি নেতা অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত