পঞ্চগড় ডিবি পুলিশের মাইক্রোর ধাক্কায় শিশুসহ দুই যাত্রী নিহত

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:১০ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৩৮

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোট ধাক্কায় শিশুসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে  তিনজন।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে  পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের হ্যালিপেড এলাকায় এই মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন;  পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও 
জগদল বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৩৫)।  আহমদ আলী সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি।

আহতরা হলেন;সদর উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। 

স্থানীয়রা জানান, ইজিবাইকে চড়ে নিহত ও আহতরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন।  যাওয়ার পথে হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে ( হ্যালিপেড) পৌছালে বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। গুরুতর আহত হন ৫ জন।  আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

  গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছেন।  এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে।  এদিকে ঘটনার পরপরই ক্ষুব্দ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত