পঞ্চগড়ে ২৫ কিলোমিটার নদী খনন করা হবে.... পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪০ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২
পঞ্চগড়ে করতোয়া নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি করতোয়া নদীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে শুক্রবার ২৭ ফেব্রুয়ারি তিনি দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর চর এলাকায়, ময়নামতি চর সংলগ্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদীপথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে। এসব এলাকা রক্ষায় নদীতে ব্লক বসিয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ কিলোমিটার নদী খননেরও উদ্যোগ রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। খাল খনন ও নদী ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ময়নামতি চরকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। চর এলাকাকে নদীভাঙন থেকে রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।আগামী জুনের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জাবান মন্ত্রী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত