পঞ্চগড়ে ১ হাজার পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৮:৪৫ |  আপডেট  : ১৯ মার্চ ২০২৬, ২০:২১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ১ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন  বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক হোসেন।

বুধবার (১৮ মার্চ)    উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক হোসেনের নিজ বাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি, সেমাই, চিনি, তেল সাবানসহ নিত্যপ্রয়োজনীয় ঈদসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত অসহায় পরিবারগুলোর সদস্যরা এমন সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলার   তারেক হোসেন বলেন, , ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের   সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

স্থানীয়দের অনেকে বলেন, এই চেয়ারম্যান এলাকার মানুষের পাশে সব সময় থাকেন। পাশাপাশিবিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এটি স্থানীয় ভাবে একটি ইতিবাচক উদ্যোগ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত