পঞ্চগড়ে  সীমান্ত পার হয় ভারত ভুখন্ডে চলে যাওয়া দুজন তরুনকে ফেরত দিয়েছে বিএসএফ

  স্টাফ রিপোর্টার পঞ্চগড়

প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৯:৫০ |  আপডেট  : ৮ আগস্ট ২০২৬, ০৭:৩৮

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে দুই তরুণকে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৬ ঘন্টা পরে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীবিএসএফ।  জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তের শেখপাড়া এলাকা দিয়ে তাদের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যেমে ফেরত দেয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে জিডিমূলে দুই তরুণকে রাত আটটায় সদর থানা পুলিশের মাধ্যেমে পরিবারের কাছে হস্তান্তরা করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটক হওয়া দুই তরুণেরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (১৪) ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮)।বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আত্মীয় রিয়াদুলকে নিয়ে ভারতীয় সীমান্ত দেখতে ও ছবি তুলতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তে যান। এক পর্যায়ে সীমান্তের মেইন পিলার ৪২১ এর ৭ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতের ২০ গজ অভ্যন্তরে আমতলী এলাকায় ঢুকে পড়েন তারা। 

তবে কাটাতারের বেড়া দূরে থাকায় সীমান্ত বুঝতে পারেনি দুই তরুণ। এক পর্যায়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। পরে বিজিবিকে ঘটনাটি জানায় বিএসএফ। পরে দুই তরুণের পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি।পরে বিকেল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্তমীরগড় সীমান্তের মেইন পিলার ৪২১ এর ১১ নম্বর সাব পিলার থেকে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেখপাড়া এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে দুই তরুণকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বৃহস্পতিবার রাতে তাদের সদর থানা পুলিশের মাধ্যেমে জিডিমূলে পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।

পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু জানান, তার ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকার রহিদুল ইসলামের বাড়িতে নাটোর থেকে তার এক আত্মীয় এসেছে বলে শুনেছি। পরে তারা সীমান্ত এলাকায় ছবি তুলতে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। পরে পতাকা বৈঠকে তাদের ফেরত দেয়া হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভারতীয় সীমান্ত এলাকায় ছবি তোলার সময় দুই তরুণকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা পরিচয় নিশ্চিত হয়ে বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ দুই তরুণকে ফেরত দিলে তাদের আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সীমান্ত পারপারে আমরা সব সময় সকলকে সর্তক করে থাকি। তবে এ রা বয়সে কম হওয়ায় সীমান্ত পিলার বুঝতে না পারায় তারা সীমানা পিলার পেরয়ি যায়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত