পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ | আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫২
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শ্রমজীবীরা যেন তাদের নিজ এলাকায় কাজ করে সাবলম্বী হতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তিনি আঞ্চলিক সমতার ভিত্তিতে আমাদের অবহেলিত এলাকায় শিল্প গড়ে তোলার প্রতি গুরুত্ব দিয়েছেন।তিনি রবিবার (১২ এপ্রিল) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি আদম সুফি, জিপি এম বারী, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, বিএনপির দপ্তর সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার বিষয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন। অবহেলিত এলাকার উন্নয়ন করতে চান। বিশেষ করে রংপুর বিভাগের অবহেলিত এলাকায় শিল্পায়নে কাজ করছেন তিনি।
দেবীগঞ্জ উপজেলায় একটি অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করার বিষয়ে বিকেএমই’র সভাপতি সহ কয়েকজন প্রতিনিধি দেবীগঞ্জ এলাকা পরিদর্শন করবেন। আসবেন প্রাণ গ্রæপ, আবুল খায়ের গ্রæপ , আরএফ এল’র এমডিরাও আসবেন।
পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। ভুলত্রæটি হলে পথ দেখাবেন। আমি পঞ্চগড়ের শিল্পকলা একাডেমী, অডিটোরিয়াম ও পঞ্চগড় প্রেসক্লাব সহ অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই।
তিনি বলেন, ঝড় বৃষ্টি বা অন্য ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার সময় কোন দলীয় পরিচয় দেখা হবেনা। কে বিএনপি , কে জামায়াত ,কে এনসিপি এটা দেখা হবেনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া আছে।
মন্ত্রী বলেন জেলার প্রাথমিক ভাবে বোদা উপজেলার দুই হাজার ও সদর ইউনিয়নে পনের শত কৃষক কার্ড দেওয়া হবে। সেই বিষয়ে বার বার সকলকে নিশ্চিত করেছি তাদের কোন দলীয় পরিচয় বা বর্ণ ধর্ম থাকবে না। এভাবেই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রতিমন্ত্রী বলেন, অনেক অসহায় মানুষ রাজধানীতে রিকসা চালায়। ১৫/২০ দিন কাজ করে বাড়িতে আসে কোথায় ঘুমায় কোথায় খায় ঠিক নাই। পক্ষান্তরে তারা এক সময় অসুস্থ হয়ে যায়।পরে তাদের সুস্থ করতে পারিনা। পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। আমাদের বিশ্বাস এলাকায় শিল্প গড়ে তুলতে পারি। তারা যেনো ঢাকামুখী না হয়। তারা এলাকাতেই কাজ করতে পারে।
তিনি বলেন সাংবাদিকরাই পারেন একজন নেতা, একজন মন্ত্রনালয়ের মন্ত্রী বা একজন ব্যক্তির কর্মকান্ডের চিত্র দেশদেশান্তরে পৌঁছে দিতে।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত